১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

  • Update Time : ০৮:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে হবিবনগর গ্রামের আলী হোসেন ও জুনেদ মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় আলী হোসেন, জুনেদ মিয়া, দবির মিয়া, বাবলু মিয়া, ইব্রাহিম আলী, সাব্বির মিয়া, রোকিয়া বেগমসহ উভয় পক্ষে কমপক্ষে ৭ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত আলী হোসেন, দবির মিয়া, বাবলু মিয়া ও ইব্রাহিম আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

Update Time : ০৮:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭