সুনামগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস- ২০২৩ পালিত
- Update Time : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৩ পালিত হয়েছে। আজ সোমবার (১ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে “মালিক-শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদ এবং ইজিবাইক,রিক্সা,হোটেল ও দোকান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ”শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে অপর একটি বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় শহরের পৌরচত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমদ এর সভাপতিত্বে ও ইজিবাইকের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও পৌরসভার মেয়র নাদের বখত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়,আওয়ামী লীগ নেতা এড.নজরুল ইসলাম শেফু,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ জেলা ইজিবাইক এর সহ-সভাপতি মোছাদ্দিক আলী বাবলু,যুগ্ম সাধারন সম্পাদক নবিনুর, মো. হাফিজুর রহমান ও অর্থ সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার প্রমুখ।
জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসুচিতে জেলা সভাপতি সেলিম আহমদ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত সভায় জেলা সিপিবির সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ আয়োজিত কর্মসুচিতে সাইফুল আলম ছদরুল নেতৃত্ব দেন।
১লা মে-২০২৩ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ সদর উপজেলা ও সুনামগঞ্জ পৌর শাখার যৌথ উদ্যোগে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালী সুনামগঞ্জ পুরাতন পৌরসভা ভবনের শাপলা চত্বর থেকে শুরু হয়ে নতুন কোর্ট প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবী-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট আবু হানিফ নোমান ও পৌর শাখার সভাপতি সিরাজুল হক ওলী প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান আহমদ,জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





















