সংকট উত্তরনের একমাত্র পথ খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা- আমীরে মজলিস আব্দুল বাছিত আজাদ
- Update Time : ১২:১৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীরে মজলিস আল্লাম আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশ আজ চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। শিক্ষা ব্যবস্থা আজ ভঙ্গুর হয়ে পড়েছে। দেশকে এহেন পরিস্থিতি থেকে উত্তরনের একমাত্র পথ হচ্ছে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (১৭ এপ্রিল) জেলা বার ১ নং হল রুমে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।
চলমান আর্ত-সামাজিক ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবী প্রসঙ্গে আলেম, শিক্ষাবিদ, রাজনীতিক ও সাংবাদিকদের নিয়ে খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট ফজলে আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম।
খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সভাপতি মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মহিব উদ্দিন সোহেল, জেলা জামাতের সেক্রেটারি জনাব মুহাম্মদ মহসিন আহমদ, জেলা এ বি পাটির আহবায়ক এডভোকেট মুহাম্মদ মোক্কামেল হক রবিন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আব্দুল মজিদ প্রমূখ। বিজ্ঞপ্তি



















