১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর বাজারে সিসি ক্যামেরা চালু

  • Update Time : ১০:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বাজারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের উদ্যােগে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সৈয়দপুর বাজারে প্রথম বারের মত ১৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ও বিট পুলিশিং এর মাধ্যমে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ নুরুল ইসলাম দুলু, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ সৈয়দ মদচ্ছির আলী মাজন, সেক্রেটারি মাওলানা সৈয়দ ছানাওর আলী, সৈয়দপুর দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা সৈয়দ সাহিদ আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারের ব্যবসায়িদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। জানা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭টি সিসি ক্যামেরা একটি মনিটর ও একটি আইপিএস স্থাপন করা হয়েছে। বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার কারণে এ বাজারটি আরও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান। বাজার কমিটির অফিসে কন্ট্রোলরুম করে সিসি ক্যামেরার একটি মনিটর ও আইপিএস রাখা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে বলে জানাযায়। বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুর বাজারে সিসি ক্যামেরা চালু

Update Time : ১০:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩