‘স্যার’ না বলতে উপজেলা চেয়ারম্যানের নোটিশ
- Update Time : ১২:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ‘স্যার’ না বলার জন্য অনুরোধ জানিয়ে কার্যালয়ের সামনে নোটিশ লাগিয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ। তিনি বলেন, আসলে সাধারণ মানুষের সঙ্গে আমার বাবার সময় থেকে চলাফেরা। একটা আবেগ এর মধ্যে কাজ করে আমাদের মাঝে। তারা যখন আমাকে ‘স্যার’ বলে তখন নিজের কাছে বিব্রতকক মনে হয়। সম্প্রতি রংপুরে একজন শিক্ষক জেলা প্রশাসক ‘স্যার’ বলতে বাধ্য করার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে বেশ আলোচনা সৃষ্টি হয়। মতলব উত্তরের এই উপজেলা পরিষদ চেয়ারম্যান আরো জানান, সাম্প্রতিক কোনো ঘটনার কারণে আমার এই নোটিশ জারি নয়। রংপুরের ওই ঘটনা ঘটার আরো অনেক আগেই আমি এই নোটিশ জারি করেছি। আমি চাই জনগণের সঙ্গে আমার ভালোবাসা সম্পর্কটা সবসময় অটুট থাকুক। বীর মুক্তিযোদ্ধার এমন নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।























