১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Update Time : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে জমির উদ্দিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের বাসিন্দা।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কৃষক জমির উদ্দিন তাঁর গরুর জন্য ঘাস আনতে স্থানীয় গ্রামের হাওরে যান। এ সময় বৃষ্টির সাথে ঘণঘন বজ্রপাত হয়। হঠাৎ বজ্রপাতের আঘাতে কৃষক জমির উদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার (ওসি) তদন্ত মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭