০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর নতুন কমিটি অনুমোদন
- Update Time : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।গত বছরের ২৩ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়।৭ সদস্য বিশিষ্ট শ্রমিক ইউনিয়ননের এ নব গঠিত কমিটির অনুমোদন দিয়েছে সিলেটের শ্রম দপ্তর। মোঃ শাহ আলমকে সভাপতি, মোঃ মীয়া হোসেনকে কার্যকরী সভাপতি এবং মোঃ শফি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে ২ বছর মেয়াদি কমিটির কার্যকাল শুরু হবে ২০২৩ সনের ১২ ফেব্রুয়ারি থেকে। ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন বি- ৮০ এর কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিন উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক ও দপ্তর মোঃ আকতারুজ্জামান এবং নির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান।





























