এসএসসি/দাখিল উত্তীর্ণ ২ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ১০:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এসএসসি/দাখিল উত্তীর্ণ প্রায় দুইশতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেটের কানাইঘাটের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ। পরিষদের সভাপতি মাওলানা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহ আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও রাজনিতীবিদ, সিলেট -৫( কানাইঘাট – জকিগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, আরো উপস্থিত ছিলেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাদ্দিস বশির উদ্দিন চৌধুরী, জামেয়া ইসলামীয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, রহিমিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ উদ্দিন, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যাপক লুৎফুর রাহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মহানগর চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, সড়কের বাজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক হাফিজ মাওলানা আব্দুল বাছিত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, ছাত্রনেতা মিজান আহমদ, স্বপ্নচারী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মাষ্টার কবির আহমদ, কোষাধ্যক্ষ আজির উদ্দিন, সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির, মাষ্টার ফয়সল আহমদ, জাকির হোসাইন,আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শুয়াইবুর রাহমান সাহান, নাঈম উদ্দিন, ইমরান আহমদ, সুলতান আহমদ, হাফিজ আব্দুল্লাহ আল রুহিন, ইফতেখার আহমদ প্রমুখ।




























