মজলিসের শিক্ষা সভায়: ছাত্র সমাজকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- সোহাইল অাহমদ
- Update Time : ১১:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ছাত্র মজলিস আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় : জ্ঞান অর্জন চরিত্র গঠনের মাধ্যমে অাদর্শ সুনাগরিক হিসেবে বর্তমান ছাত্র সমাজকে গড়ে তুলতে হবে- সাবেক কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ বলেন বর্তমান ছাত্র সমাজ দিন দিন নৈতিকতায় নিমজ্জিত হচ্ছে । সম্ভাবনাময় ছাত্র সমাজ আজ টেন্ডারভাজি, মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছে। ছাত্র সমাজকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সুন্দর কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের বিকল্প নেই। তাই ছাত্র মজলিস ছাত্রদের জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের শিক্ষা দিয়ে ছাত্র সমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলার কাজ করে যাচ্ছে। কারণ জ্ঞান অর্জন চরিত্র গঠনের মাধ্যমে ই সমাজ বিনির্মান সম্ভব। তিনি ২৮জুলাই শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা কতৃক আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি- মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহিম খলিলের পরিচালনায় শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম, সাবেক জেলা সভাপতি সৈয়দ সাইফুর রহমান, শহর সভাপতি- জাহিদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি- মাওলানা এহসানুল হক। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবদাল হোসাইন, শহর অফিস ও বায়তুলমাল সম্পাদক মহাম্মদ ইমাদ উদ্দিন, সাবেক শহর বায়তুলমাল সম্পাদক হাফেজ আশিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি- আবদুল করিম, কুলাউড়া উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন, রাজনগর উপজেলা তত্তাবধায়ক মাহফুজুল হক তালুবদার, রাজনগর উপজেলা সভাপতি- মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি- শিহাব উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আতিকুর রহমান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি





























