০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

  • Update Time : ০৩:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও এসআই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোয়াগাঁও (চাইল্লা) গ্রামের সোনাই মিয়ার ছেলে মো. আল আমিন (২৮)কে গন্ধর্বপুর-শেখপাড়া পয়েন্ট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের শিব্বির আহমদের ছেলে নুরুল আহম্মদ (২১) এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ (উলুছন পাড়া) গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে মো. শিপু (৪২)কে বুধরাইল-আকিলপুর এলাকার আকিল শাহর বসতবাড়ির ছায়েদ মিয়া-ছাদ মিয়ার বসতঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক বিশেষ অভিযানে গ্রেফতারকৃত তিন আসামিকে রোববার (২৩ আগস্ট) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

Update Time : ০৩:৫৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬