০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন
- Update Time : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমিসংক্রান্ত বিরোধের জেরে বড়ভাই নুরু হাওলাদার (৪০) কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই বেল্লাল হাওলাদারকে (৩৫)। এলাকাবাসী বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বেল্লাল ও নুরু হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়ার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে। সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মহিষকান্দি গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, বড়ভাইয়ের হাতে ছোটভাই হত্যার ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


























