০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারি চাল ওজনে কম দেয়ায় তুলকালাম

  • Update Time : ০৮:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভিজিএফ এর চাল ওজনে কম দেয়া নিয়ে তুলকালাম কা- ঘটেছে। জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদের আবদুস সামাদ অডিটরিয়ামে দরিদ্রদের মধ্যে সরকারি ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়।

এ সময় জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিপক গোপ ৩০ কেজি চালের মধ্যে ২২ থেকে ২৩ কেজি চাল বিতরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন চাল নিতে আসা দরিদ্র পরিবারের লোকজন। তারা চাল ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় পৌরসভার এক কর্মচারী জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের সজ্জাদ মিয়া (৪০) নামের এক দরিদ্র ব্যক্তিকে মারপিট করেন।

এ ঘটনায় উপস্থিত সকল দরিদ্র পরিবারের ব্যক্তিরা ক্ষুব্দ হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর কাছে গিয়ে নালিশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হয়। এ ব্যাপারে পৌর কাউন্সিলর দিপক গোপ জানান, ভূল বশত ৬ বালতির বদলে ৫ বালতি দেয়ায় চাল কম হয়েছিল। পরে কম পাওয়া ১৫ জনকে বাকি চাল দেয়া হয়েছে। জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ জানান, এটি অনাকাঙ্খিত ঘটনা ছিল, নিস্পত্তি হয়ে গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সরকারি চাল ওজনে কম দেয়ায় তুলকালাম

Update Time : ০৮:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭