০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১০ জানুয়ারী মঙ্গলবার সকালে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান।
পরে ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে আধাঘণ্টারও বেশি সময় কাটান।

দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। বিকেলে সহরাওয়ার্দী উদ্যানে দলটির জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধারাবাহিক ভাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাধানমন্ত্রী ৩২-নম্বর ছেড়ে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। এরপর ‍আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী-সমর্থকরা জাতির জনকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭