১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ২১ মাস পর স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১

  • Update Time : ০২:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অপহরণের ২১ মাস পর অপহৃত স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার ও অপহরণকারী সুশান্ত শিয়ালীকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকার মিরপুর-১০ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। সুশান্ত উপজেলার বছার গ্রামের সুনীল শিয়ালীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরিশালের গৌরনদী থানার এসআই মো. রেদোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঢাকা মহানগরীর মিরপুর থানা পুলিশের সহযোগিতায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর-১০ এলাকার একটি বাসায় অভিযান চালান। এ সময় ওই বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার (১৬) ও অপহরণকারী সুশান্ত শিয়ালীকে (২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুশান্ত শিয়ালীকে শনিবার বিকাল ৩টার দিকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২২ ধারায় জবানবন্দির জন্য উদ্ধারকৃত ভিকটিমকে বরিশাল আদালতে পাঠানো হলে আদালত ভিকটিমকে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ভিকটিমকে এনে আদালত ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি গ্রহণ করবেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রেদওয়ান জানান। উল্লেখ্য, উপজেলার বছার গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) ২০২১ সালের ২৩ জানুয়ারি সকালে মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সুশান্ত শিয়ালীর নেতৃত্বে ৮-১০ সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় তারা জোরপূর্বক ওই ছাত্রীকে মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ২৯ জানুয়ারি গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অপহরণের ২১ মাস পর স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১

Update Time : ০২:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২