০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ২
- Update Time : ১২:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উপজাতি নারী ও পুরুষ আটক করেছে পুলিশ কক্সবাজারের চকরিয়ায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী রিংভং বন বিভাগের চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- উখিয়া উপজেলার মোছারখোলার রিজার্ভ এলাকার মৃত চিংলাপ্রু চাকমার ছেলে ওমং থাইং চাকমা (৪০) ও একই এলাকার অংমেরাচা চাকমার মেয়ে লাকি চাকমা (২৮)। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ওমং থাইং চাকমা ও লাকি চাকমার কাছ থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

























