সুনামগঞ্জে ধোপাজান নদীতে এক সপ্তাহ ধরে চলছে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন
- Update Time : ০৩:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে আবারও নতুন করে গত এক সপ্তাহ ধরে রাতের অন্ধকারে নদীর তীর কেটে বালি উত্তোলন করা হচ্ছে। সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর পশ্চিমপাড়া গ্রামের সামনে ধোপাজান নদীর পূর্বপাড়ে প্রতিদিন দিবাগত রাত ২টায় ইঞ্জিন নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে দেদারছে বালি উত্তোলন করছে একটি চোরাকারবারীচক্র। এতে করে নদী তীরবর্তী মুসলিমপুর পশ্চিমপাড়া গ্রামের ৪৬টি বসতবাড়ী হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। ইব্রাহিমপুর নিবাসী আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী হাজী জাকির হোসেন ও সাবেক মেম্বার আলাউর রহমানসহ স্থানীয় জনগনের অভিযোগ বিগত ৩/৪ মাস অবৈধ বালি উত্তোলন বন্ধ থাকলেও গত এক সপ্তাহ ধরে একটি চক্র গভীর রাতে অতি সংগোপনে জেলা প্রশাসনের চোখ ফাকি দিয়ে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করত: ইঞ্জিন নৌকা বুঝাই করে ধোপাজান নদীর পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে বিনা বাধায় বালু পাচার করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেন ও ফজলু মিয়া বলেন রাতের বেলা বালি উত্তোলনকারী ড্রেজার মেশিনের শব্দে আমাদের আরামের ঘুম যেমন হারাম হচ্ছে তেমনি এই চক্রের দেদারছে বালি চুরির প্রতিযোগীতায় আমাদের বসতবাড়ী নদীগর্ভে বিলীন হওয়ার হুমকীর মুখে পড়ছে। স্থানীয় জনগন বলেন,আমরা জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানা পুলিশ প্রশাসনের মোবাইল নাম্বারে কল দিলেও কেউই ফোন রিসিভ না করায় আমাদের দু:খের কথা যেমন কারো কাছে বলতে পারছিনা তেমনি রাতের বেলা কেউ ফোন ধরবেনা বলে চ্যালেঞ্জ করে চোরাকারবারীরা সবকিছু ম্যানেজ করে করছে বলে আমাদেরকে হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। বিষয়টি শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয় সেদিকে দৃষ্টি এখন সকলের।



















