০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালিজুরী ইউনিয়নের ৫ পূজামন্ডপে চেয়ারম্যান আজাদের অনুদান প্রদান
- Update Time : ১০:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাঁচটি পূজা মন্ডব পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন ৭ নং বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তাহিরপুর উপজেলার সভাপতি সাবেক মেম্বার মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. জিয়াউদ্দিন ও ইউপি সচিব মহিতোষ চৌধুরীসহ বিভিন্ন পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ। তারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে যেন পূজা উজ্জাবিত হয় সে জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি শারদীয় দুর্গোৎসব চলাকালে এলাকার স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।





























