জগন্নাথপুরে রাজনৈতিক ফায়দা আদায়ে আ.লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যা অপপ্রচার
- Update Time : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ এর বাড়ীতে অগ্নি সংযোগ শীর্ষক বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যােগে মঙ্গলবার জরুরি কর্মীসভা জগন্নাথপুর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল জব্বার, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, ফজরুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস ছত্তার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। সভায় বিএনপির নেতার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে মিথ্যাভাবে জড়িয়ে অপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, গত দেড়যুগ ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারের শাসনামলে জগন্নাথপুরে একটিও রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজনৈতিক সম্প্রতির এ উপজেলায় হঠাৎ করে একটি সাজানো অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হোসেন আলমগীরসহ, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। এছাড়া স্থানীয় বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। রাজনৈতিক ফায়দা আদায়ে আওয়ামী লীগকে জড়িয়ে তাঁরা অপ্রচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করা না হলেও আওয়ামী লীগ দাত ভাঙা জবাব নেবে।


























