জগন্নাথপুরে পৌর বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে প্রতিবাদ সভা পৌর বিএনপির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামসুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম খসরু, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শিব্বির আহমদ খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, বিএনপি নেতা সোহেল আমীন, নুরুল আলম, মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আজমল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সভাপতি সালাউদ্দিন মিটু, যুগ্ম সাধারন সম্পাদক তখবুর হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, মহিবুর রহমান শিশু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, যুবদল নেতা আবুল হাসনাত আমীর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাদিক আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, যুবদল নেতা আব্দুল হক, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক জয়নুর আহমদ, জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য মুস্তাক আহমদ সাহেল, ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, যুগ্ম আহবায়ক মারজান আহমদসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।



























