০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার- ২
- Update Time : ০৯:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামি গ্রেফতার করা হয়েছে। থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার এরালিয়া বাজার (মোহাম্মদপুর) গ্রামের সমুজ মিয়ার বাড়িতে (ভাড়াটিয়া) নেত্রকোনার কলমাকান্দা থানার সোনাপুর গ্রামের জয়নালের ছেলে মোঃ ফারুক মিয়াকে (১৯) গ্রেফতার করা হয়েছে। এদিকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের চান উদ্দিনের ছেলে মোঃ সালমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলার গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার (১০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























