০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার- ২
- Update Time : ০৪:১৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পলাতক দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই মুহিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চিলাউড়া- রসুলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর মিয়া, পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর উল্লাহর ছেলে পলাতক আসামি ছালিম উদ্দিন। গ্রেফতারকৃত পলাতক আসামিদেরকে বুধবার (৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























