১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান কারাগারে

  • Update Time : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: খুলনার বটিয়াঘাটায় মৎস্য ঘেরে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের মামলায় ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ও তার ভাই অহিদুল শেখকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খুলনা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার এজাহারভুক্ত ২৯ জন আসামি জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জমান ২৭ জনের জামিন মঞ্জুর করেন। তবে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৩৮৫ ও ৩০৭ ধারায় অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বাদী পক্ষে আইনজীবী মো. শাহআলম তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ১ সেপ্টেম্বর লক্ষীখোলা মৎস্য চাষি সমবায় সমিতির সদস্য কাকন বয়াতী বাদি হয়ে ২৯ জনকে আসামি করে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও সাব্বির নামের দুই আসামিকে গ্রেফতার করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউপি চেয়ারম্যান কারাগারে

Update Time : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২