০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
- Update Time : ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম, এএসআই সোহেল’র সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলা ও ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফিফ উল্লাহর ছেলে সুমন মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




























