০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে গাঁজাসহ গ্রেফতার
- Update Time : ০২:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও (আকিলপুর) গ্রামের মৃত ছামির আলীর ছেলে মনসুর আলীকে (৬০) এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনসুর মিয়াকে শনিবার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























