১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৩
- Update Time : ০২:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে তিন আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে পলাতক আসামি মোঃ বাচ্চু মিয়া (৩৮), আব্দুল তাহিদের ছেলে জুবায়ের আহমদ (৩২)। এদিকে পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত মাখন দেবনাথের ছেলে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতাকৃত আসামী বিজয় দেবনাথ (৩৬)। গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।






























