১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর
- Update Time : ১০:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১৭ অক্টোবর। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানায়।



























