১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৯২
- Update Time : ০১:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে ডলারের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বাণিজ্যমন্ত্রীও এমন আভাস দিয়েছিলেন।



























