০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মীরপুরের হলিয়ার পাড়া মাদ্রাসা ক্রিকেট প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন
- Update Time : ০৭:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: ৪৬তম উপ আঞ্চলিক স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিরাজ উদ্দিন একাডেমীকে পরাজিত করে ৯ জানুয়ারী ২০১৭ইং সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মাদরাসার গভর্নিং বডির সম্মানীত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হক ও সদস্য বৃন্দ, মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোহাম্মদ মইনুল ইসলাম পারভেজ ও শিক্ষকবৃন্দ বিজয়ী খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান এবং আগামী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সফলতা কামনা করেন।


























