০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সরকারি ভুমি থেকে স্থাপনা ও নার্সারি উচ্ছেদ
- Update Time : ০৬:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সরকারি জায়গায় অবৈধ ভাবে নির্মিত স্থাপনা ও কয়েকটি নার্সারি উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদ করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। তিনি জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পুর্ব রামপুর মৌজার প্রায় ২৮ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে দোকান কোঠা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলো কিছু অসাধু ব্যবসায়ী। তাদেরকে বার-বার সরকারি জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা জায়গা ছেড়ে যায়নি। বৃহষ্পতিবার অভিযান পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। অভিযানে থানার ওসি (তদন্ত) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


























