ছাতক সদর ইউনিয়নে ৪”শ পরিবারের মধ্যে ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহায়তা প্রদান
- Update Time : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় এবং উত্তরণ এর বাস্তবায়নে বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। বুধবার (৩ আগষ্ট) ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতি পরিবার ৪ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পেয়েছেন। ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুস সবুরের পরিচালনায় নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান, উত্তরণের ফাইন্যান্স ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, উত্তরণের এ্যান্টস অফিসার সাবাহ তাজিন তারিক,ফাইন্যান্স এন্ড এডমিন তবিবুর রহমান, আঞ্চলিক ম্যানেজার পার্থ কুমার দে, ক্রিশ্চিয়ান এইডের প্রতিনিধি শুভ রায়, ইউনিয়ন প্রতিনিধি এস এম হাবিবুল হাসান, মোঃ মোন্তাকিন রহমান সোহান, স্বেচ্ছাসেবক আতিকুর রহমান রিয়াদ প্রমুখ। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্টানে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি সদস্য সমরোজ আলী, নজরুল ইসলাম, খসরু আহমেদ, আব্দুস শহিদ, দুলাল সরকার, আলী হোসেন (১), আবু খালেদ, আলী হোসেন (২), আশিকুর রহমান, সদস্যা ছালেতুন নেছা, আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ময়না মিয়া, আব্দুস সালাম ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং মুহিত উদ্দিন,জাবেদ আহমদ, মৌসুমী আক্তার সহ উত্তরণ প্রকল্পের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।


























