০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে মসজিদের নামে জমি বিক্রি করে আবার জোর দখলের প্রক্রিয়া অব্যাহত

  • Update Time : ০২:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল-নোয়াগাঁও গ্রামের একটি মহল মসজিদ বরাবরে জমি বিক্রি করে ওই জমি প্রতারণার মাধ্যমে নিজেদের নামে নামজারি করিয়েছে। খরিদসুত্রে বর্তমান ভুমি মালিক নামজারি আইনীপ্রক্রিয়ায় বাতিল করে নিজেদের নামে জমি নামজারি করিয়েছেন। এরপর ও ওই ভুমি জোর দখলে বে-পরোয়া হয়ে উঠেছে তারা। এব্যাপারে মঙ্গলবার ছাতক থানায় মায়েরকোল-নোয়াগাঁও গ্রামের ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মায়েরকোল গ্রামের মছদ্দর আলীর পুত্র,দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির। অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার কিত্তিশাসন মৌজার ১৩৫ দাগের ২.৪০ একর জমির মালিক সিওরাজ উল্লাহ’র মৃত্যুর পর তার ২ মেয়ে তাদের মাতা ও ইন্নুছ আলী ক্রয় সুত্রে ১৯৯০ সালে মায়েরকোল মসজিদ বরাবরে জমি বিক্রি করেছেন। কিন্তু জমি মুল থেকেই তাদের দখলে ছিলোনা। জমি মায়েরকোল জামে মসজিদের পক্ষে গ্রামবাসী ভোগ দখলে ছিলেন ১৯৬৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। পরে মসজিদ উন্নয়ন কাজে ব্যয়ের জন্য গ্রামবাসীর মতামতে ওই জমি বিক্রি করা হয়। মায়েরকোল গ্রামের বানেছা বেগম ও জগ্ননাথপুর উপজেলার বল্লবপুর গ্রামের সুরেছা বেগম উক্ত জমি ক্রঅয় করে ভোগ দখলে আছেন। মসজিদ কমিটির মোতাওয়াল্লী সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির মসজিদের পক্ষে জমি বিক্রি করেছেন। কিন্তু জমি একবার বিক্রির পর বিভিন্ন তথ্য গোপন করে ওই জমি জয়ধন মালা ও কাঞ্চন মালা নিজ নামজারি করে নেয়। এ নামজারি আইনীপ্রক্রিয়ায় বাতিল করে খরিদসুত্রে মালিক সুরেছা বেগম ও বানেছা বেগমের নামে রেকর্ড ভুক্ত হয়েছে। কিন্তু জয়ধন মালা, কাঞ্চন মালা গং রা পুর্বের নামজারি বাতিল করে আবারো জমি তাদের নামে নামজারি করাতে আবেদন করে। এ বিষয়ে উপজেলা ভুমি অফিসের একটি তদন্তটিম গত ২৮ জুলাই সরজমিন তদন্তে যায়। তদন্তে তাদের দখল ও কাগজাদি পাওয়া যায়নি। তারা এ সময় বিভিন্ন অপকৌশল করে তদন্তকারি কর্মকর্তাকে বিভ্রান্ত করে। শেষ পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয় সুরেছা বেগম ও বানেছা বেগমের পক্ষের সাথে। বর্তমানে তারা জমি জোর দখল করে নিতে চায়।এসব ঘটনা উল্লেখ করে এবং এর প্রতিকার চেয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির মঙ্গলবার ছাতক থানায় মায়েরকোল-নোয়াগাঁও গ্রামের মাজন আলী, জয়ধন মালা,কাঞ্চন মালা,আবুল মিয়া,কদ্দুস আলী, আল আমিন, সোনা মিয়া, রেছনা বেগম ওসুনাই বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে মসজিদের নামে জমি বিক্রি করে আবার জোর দখলের প্রক্রিয়া অব্যাহত

Update Time : ০২:০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২