০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু
- Update Time : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ছাতকের সুহিতপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ লাইনে জড়িয়ে সেলিম আহমেদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সেলিম আহমেদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। বৃহষ্পতিবার (২১ জুলাই) সকালে সুহিতপুর গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে ছাতক থানার এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।





























