ছাতকে বন্যার্ত শিল্পীদের মধ্যে প্রয়াস গ্রুপ ও রয়েল ক্যাফের শাড়ি -লুঙ্গি বিতরণ
- Update Time : ১২:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বন্যা পরবর্তী সময়ে বাউল- শিল্পীদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ শিল্পী ও সংগঠকদের মাঝে বুধবার (২৯ জুন) এসব শাড়ি -লুঙ্গি বিতরণ করা হয়। প্রয়াস গ্রুপ ও রয়েল ক্যাফের প্রতিষ্টাতা চেয়ারম্যান প্রদ্যোত কুমার তালুকদারের পক্ষে শিল্পী অজিত কুমার দাস আনুষ্ঠানিকভাবে ছাতক কনকচাঁপা খেলাঘর আসর থেকে শাড়ি -লুঙ্গি বিতরণ করেছেন। এ সময় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক,বাংলাদেশ বেতারের অনুমোদিত শিল্পী আবুল বসরের সভাপতিত্বে ও মুকুল দের পরিচালনায় অনুষ্টিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিজয় রায়, শিল্পী অজিত কুমার দাস।অনুষ্ঠানে অতিন্দ্র দেবনাথ টুটুল, ময়না মিয়া, জাহিদ হাসান সোহেল, বদরুল আমিন রুবেল, কালা শাহ,বাউল সুজিত কুমার, দুলাল মিয়া, ইমা বেগম, আলী ইনসান, কামাল উদ্দিন, বাউল কালা,মিনহাজুল হক রাসেল, রতন কুমার দাস, আলাল মিয়া,কাঙ্গাল বাচ্ছু,বাউল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।


























