সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: মহানবী সা. কে নিয়ে বিজেপি নেতা কর্তৃক ঘৃণিত মন্তব্যের প্রতিবাদে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজ রোববার ১২ বাদ আসর সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন বলেন, বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী সা. কে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে, তা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের সরকারের উচিত, রাষ্ট্রিয় ভাবে এর তীব্র নিন্দা জানানো। পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা খলিল আহমদ, সহ সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মাওলানা নূরুল ঈমান, মাওলানা ফারুক আহমদ, ফারুক আহমদ জাবেদ, মাওলানা শুয়াইবুর রহমান, মোঃ জহুরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মোঃ জিয়াউর রহমান, শাহ কামাল সাজু, আমিনুল ইসলাম সোহাগ, সিরাজুল ইসলাম প্রমুখ।


























