০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের ধনীটিলা আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে দুর্নীতি, সরকারি কোষাগারে টাকা ফেরত

  • Update Time : ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে ইসলামপুর ইউনিয়নের ধনীটিলায় আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছিলো।উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের বিচক্ষণতায় দুর্নীতির বিষয়টি সকলের নজরে চলে আসে। উপবৃত্তির ৭২ হাজার টাকায় গড়মিল পাওয়া গেছে।বৃহষ্পতিবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রদত্ত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে উপবৃত্তির টাকা বিতরণ করতে গিয়ে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের চোখে এসব দুর্নীতি ধরা পড়ে। পরে ধনীটিলার এ অনুষ্টানটি স্থগিত করা হয়। আদিবাসী প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহ ইতিমধ্যে উত্তোলন করে নিয়েছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির ৩ লক্ষ ১২ হাজার টাকা ও ৫ টি বাইসাইকেলের জন্য আরো ৫০ হাজার টাকা নিয়েছেন তিনি । কিন্তু তিনি কম মুল্যের বাইসাইকেল ক্রয় করেছেন ৪ টি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান হতভম্ব হয়ে পড়েন। তারা বিষয় টি আঁচ করতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান খামের ভেতর রাখা টাকার খোঁজ নেন। এক পর্যায়ে খামগুলো তিনি একে-একে খুলে দেখেন প্রাথমিক শিক্ষার্থীদের খামে ২৪০০ টাকার স্থলে ২০০০ টাকা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৬০০০ টাকার স্থলে ৫১০০ টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৯৬০০ টাকার স্থলে ৮০০০ টাকা পুরে রাখা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ক্ষুব্ধ হন। তিনি মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহকে রবিবারের মধ্যে সরকারি ৩ লক্ষ ১২ হাজার টাকা ও ৫ টি বাইসাইকেল ফেরত প্রদানের নির্দেশ দেন। ভাগাভাগি করে নেয়া টাকা সহ শুক্রবার ৩ লক্ষ ১২ হাজার টাকা ফেরত দিয়েছেন নিশিকান্ত সিংহ। বাইসাইকেল জমা দিয়েছেন ৪ টি। আরেকটি বাইসাইকেল ইতিমধ্যে ফেরত দেবেন বলে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান টাকা ফেরত প্রদানের বিষয় নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ থেকেই আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ করা হবে। মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ পরিষদ ছাতক শাখার সাবেক সভাপতি ব্রজেন্দ্র সিংহ জানান,আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ সকল অনুদানের টাকার একটি অংশ উপজেলার এক অফিস সহকারীর পরামর্শ ও সহযোগিতায় সব সময়ই আত্মসাৎ করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের ধনীটিলা আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে দুর্নীতি, সরকারি কোষাগারে টাকা ফেরত

Update Time : ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২