সিলেট বিভাগের সব অাসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষনা
- Update Time : ১০:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: অাগামি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের প্রায় সব অাসনেই প্রার্থী দিবে। তারই অংশ হিসেবে
সিলেট বিভাগের সব অাসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষনা করা হয়েছে। দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা বদিউজ্জাম জগন্নাথপুর পত্রিকা কে জানান, অাগামি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে প্রার্থী দেওয়ার জন্য ইতিরমতো প্রার্থী বাছাই চলছে। অচিরেই অানুষ্টানিকভাবে সারাদেশের প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট বিভাগের প্রতিটি অাসনে দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গনসংযোগ, মতবিনিময়, বিভিন্ন সামাজিক সংঘ সমিতির অনুষ্টানে উপস্হিত হয়ে প্রচার- প্রচারনা করছেন।

অাগামি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সম্ভাব্য প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা মাঠে রয়েছেন তারা হলেন,
সিলেট- ১ অাসনে মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সিলেট- ২ আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সিলেট- ৩ মাওলানা আতিকুর রহমান, সিলেট- ৪ মাওলানা জাকারিয়া মাসুক, সিলেট- ৫ মাওলানা রেজাউল করীম জালালী, সিলেট- ৬ মাওলানা সামীউর রহমান মুসা,
সুনামগঞ্জ -১ মাওলানা আব্দুল জলিল, সুনামগঞ্জ- ২ মাওলানা নুরউদ্দীন, সুনামগঞ্জ- ৩ প্রেন্সিপাল মাওলানা বদিউজ্জামান ও মাওলানা এমরান অালম, সুনামগঞ্জ- ৪ মাওলানা আব্দুল মুক্তাদির, সুনামগঞ্জ- ৫ মাওলানা আবুল কালাম,
হবিগঞ্জ- ১ মাওলানা আব্দুল্লাহ, হবিগঞ্জ -২ মাস্টার আনোয়ার আলী, হবিগঞ্জ- ৩ ডাঃ বশীর আহমদ, হবিগঞ্জ- ৪ মাওলানা ফারুক আহমদ নোমানী,
মৌলভীবাজার- ১ ব্যারিস্টার সালেহ হামিদী, মৌলভীবাজার-২ অধ্যক্ষ বদরউদ্দীন, মৌলভীবাজার- ৩ মাওলানা হিফজুর রহমান হেলাল, মৌলভীবাজার- ৪ ডাঃ ফয়জুর রহমান।

























