খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখা পূর্ণগঠন
- Update Time : ০৩:০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখা পূণর্গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুন) দিরাই বাজার জামে মসজিদে বাদ জোহর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রাসেল কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম। ২০২১-২২ সেশনের অবশিষ্ট সময়ের জন্য উপস্থিত সকলের পরামর্শক্রমে মনোনিত দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল করীম, সেক্রেটারী মোঃ রাসেল কায়সার, সহ-সেক্রেটারী মাওলানা মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ক্বারী আহমদ আলী সুমন, বায়তুলমাল সম্পাদক শামছুজ্জামান দবির, প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক তানভীর কায়সার নাহিদ, নির্বাহী সদস্য আব্দুন নূর, হাফিজ সোলায়মান। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর সভাপতি হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, শান্তিগঞ্জ উপজেলার সহ-সাধারণ মাওলানা সাজ্জাদুর রহমান প্রমুখ।


























