০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২ দিন ধরে কিশোর নিখোঁজ
- Update Time : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ দিন ধরে আশরাফুল করিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামের কুরেশ মিয়ার ছেলে।
জানাগেছে, গত ২০ জুলাই বিকেল ৩ টার দিকে কিশোর আশরাফুল করিম তার নিজ বাড়ি থেকে স্থানীয় বড়ফেছি বাজারে গিয়ে আর বাড়ি ফিরেনি। তাঁকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজের ২ দিন পর নিখোঁজ কিশোর আশরাফুল করিমের পিতা কুরেশ মিয়া হয়ে ২২ জুলাই শনিবার জগন্নাথপুর থানায় জিডি করেন। তবে কি কারণে এবং কেন সে নিখোঁজ রয়েছে, সে নিজে আত্মগোপন করেছে নাকি কোন দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে কিছুই জানা সম্ভব হয়নি।


























