০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক
- Update Time : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ইমন মিয়া (২২) নামের এক যুবক। সে দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। রবিবার দুপুরে পালপুর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে পয়েন্টে অবস্থান করছিলো ইমন মিয়া। এ সময় একই গ্রামের আব্দুল মুছাব্বিরের ছেলে রুপায়েল মিয়া আকস্মিক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত ইমন মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্র থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


























