বিশ্বনাথে শিক্ষাবিদ তজম্মুল আলী স্বরণে শোকসভার লক্ষ্যে প্রস্তুতি সভা : কমিটি গঠন
- Update Time : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক তজম্মুল আলী স্যারের স্বরণে শোকসভা ও মিলাদ মাহফিল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সদস্য ছয়ফুল হক চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশ্বনাথের বিভিন্ন পেশার ও শ্রেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মহসিন আলী। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বনাথের শিক্ষাবিদ মরহুম তজম্মুল আলী স্যারের স্বরণে খতমে কোরআন, দোয়া মাহফিল, শোকসভা ও স্বরণিকা প্রকাশের সিন্ধান্ত গৃহিত হয়। এ লক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানকে আহবায়ক ও ছয়ফুল হক চেয়ারম্যানকে সদস্য সচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দ হলেন- মির্জা রুস্তম বেগ, নবেন্দ্র জ্যোতি দে, আবুল কালাম কছির, ফয়জুর রহমান, মছদ্দর আলী, অধ্যক্ষ সিরাজুল হক, আবদুল গফ্ফার উমরা মিয়া, শেখ মনির মিয়া, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মোশাহিদ আলী, ড. হাসমত উল্লাহ, ডা. চেরাগ আলী, মো. শাহাদাত আলী, আবদুল মতিন, হাবিবুর রহমান মিনু, সুফি শামছুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, ডাক্তার শানুর আলী মামুন, শেখ আজাদ, মাহবুবুর রহমান লিলু, মুনতাছির আলী, মখদ্দুছ আলী, জসিম উদ্দিন জুনেদ, আলতাব হোসেন, শাখাওয়াত হোসেন, ফয়জুল ইসলাম, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা নোমান আহমদ, জহুর আলী,আবদুল মুমিন মামুন, মোহাম্মদ আলী শিপন, হাবিবুর রহমান দয়াল, সনজিত আচার্য্য, সৌমিত্র ধর, দবির আহমদ।



























