ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি মানিকের ত্রাণ বিতরণ
- Update Time : ১২:৪৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। বন্যায় গ্রামাঞ্চলের রাস্থা ঘাট ভেঙে একাকার হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে ইসলামপুর, চরমহল্লা ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সিংচাপইড় ও নোয়ারাই ইউনিয়নের একাংশের সাথে ও উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার নিম্নাঞ্চল এলাকায় এখনো পানিবন্দী রয়েছে শত শত লোক। শুক্রবার উপজেলার নিম্নাঞ্চল এলাকায় ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সকালে ইসলামপুর ইউনিয়নের পান্ডব গ্রামের লন্ডন প্রবাসী সরকুম আহমেদের অর্থায়নে হাদাটিলা-চানপুর ও পান্ডব গ্রামের ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তিনি। পরে ইউনিয়নের রহমতপুর এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহার (চাল) ১০০ পরিবারের মধ্যে বিতরণ করেন। বিকেলে চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে এলাকার ৭০ বন্যার্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করেছেন এমপি মানিক। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইসলামপুর ইউনিয়নে প্রবাসী সরকুম আহমদ, আব্দুল কাদির, সাদিকুর রহমান সুনু, সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারি আব্দুল কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, সিমেণ্ট কারখানা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। চরমহল্লা ইউনিয়নে সাথে ছিলেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।


























