ছাতকে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ
- Update Time : ০৯:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কুষকদের লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। টেকসই বাঁধ নির্মাণ ও বাঁধ রক্ষার মাধ্যমে হাওরের ফসল রক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বছর বাঁধ ভেঙ্গে ফসলহানীর শিকার ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আর বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করতে হবে। খেলাফত মজলিসের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বুধবার (২৫ মে) সকাল ১১ টায় ছাতক সদর ও বেলা ২ টায় চরমহল্লা ইউনিয়নে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা ঈমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগরীর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আকীক হোসাইন, সেক্রেটারী মাওলানা খলিল আহমদ, সহ-সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, ফজলুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন জসিম, মাওলানা কামরুল ইসলাম, ফারুক আহমদ জাবদে, আবুল হাসনাত, জসিম উদ্দিন, ছাত্র মজলিস নেতা সাজিদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাতক সদর ও চরমহল্লা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবন, পেঁয়াজ ইত্যাদি।


























