০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার প্রবল স্রোতে দোয়ারাবাজারে একটি ব্রিজ ভেঙ্গে পড়েছে

  • Update Time : ০২:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বন্যার পানির প্রবল স্রোতে ছাতক-দোয়ারা-সুনামগঞ্জ সড়কের একটি ব্রিজ ভেঙ্গে পড়ে পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ডরেরপাড় খালের ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। দোয়ারাবাজার উপজেলার বান্দের বাজারের আগে বিয়ানীবাজার সংলগ্ন এই ব্রিজটি সম্পুর্ণ ভেঙ্গে পড়ায় এ সড়কপথে সুনামগঞ্জের সাথে ছাতক -দোয়ারাবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো। এমনিতেই বন্যায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ আরো স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজ ভেঙ্গে পড়ার সময় ব্রিজের উপর চলাচলরত লোকজন ব্রিজের ঝাকুনি দেখে বিষয়টি আঁচ করতে পারেন। তারা দৌড়ে পাকা সড়কে লাফিয়ে পড়ে নিজেদের আত্মরক্ষা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বন্যার প্রবল স্রোতে দোয়ারাবাজারে একটি ব্রিজ ভেঙ্গে পড়েছে

Update Time : ০২:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২