ছাতকে দোলারবাজার ইউনিয়ন আ.লীগের সন্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল বুধবার (১৮মে) অনুষ্টিত হয়েছে। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল সম্পন্ন করা হয়। সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং ছাত্রলীগ নেতা এ টি এম রায়হানের যৌথ পরিচালনায় প্রথম দফায় অনুষ্টিত ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বাষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠনের মাধ্যমে আওয়ামীলীগের শক্তিশালী ভীত আরো মজবুত করতে হবে। পৌর সভার ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। সকল ইউনিয়নেও আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়নে-ইউনিয়নে সন্মেলন হচ্ছে। তিনি বলেন, দ্রুত আওয়ামীলীগের উপজেলা ও পৌর সন্মেলন অনুষ্টিত হবে। সন্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, যুগ্ম আহবায়ক এডভোকেট আশিক আলী, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ প্রমুখ। ২য় পর্বে কাউন্সিল অনুষ্টিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের গোপন ভোটে সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া সভাপতি ও আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি।


























