ছাতক পৌরসভার ২ টি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ দুটি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে পৌরসভার ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মীর কয়ছর আহমদ, সাধারণ সম্পাদক লোকমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদ চৌধুরী লাহিন নির্বাচিত হয়েছেন । এদিকে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি অধির মালাকার, সাধারণ সম্পাদক শফিউল আলম খাঁন এবং সাংগঠনিক সম্পাদক পীযুষ দাস নির্বাচিত হয়েছেন । পৌরসভার বাগবাড়ী মহল্লার সাদমান মাহমুদ সানির বাস ভবনে দু’ ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌরসভার প্রতিষ্ঠা কালিন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদের পরিচালনায় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুস্টিত হয়। সাব্বির আহমেদের পরিচালনায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুগ্ম আহবায়ক চাঁন মিয়া চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, ইশতিয়াক তানভীর, সদস্য নিতাই রায়, কালিদাস পোদ্দার, হাজী এরশাদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বাবুল রায়, আওয়ামীলীগ নেতা সুলেমান খান,যুবলীগ নেতা কহিন চৌধুরী, সাদমান মাহমুদ সানি, শহিদুল ইসলাম, দুলাল মন্ডল, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। সন্মেলনে পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























