ছাতকে খেলাফত মজলিস পৌর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিস পৌর শাখার উদ্যােগে ঈদ পুনর্মিলনী সভা মঙ্গলবার (১০ মে) বিকেলে স্থানীয় মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আবু সাঈদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক কে এম সোলায়মান আহমদ তালুকদার, মাওলানা ফখরুল আমীন, ইসমাইল হোসেন মবিন, মাওলানা রফিকুল ইসলাম হামিদ, মাওলানা লায়েক আহমদ, হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা আসআদ আহমদ, মাওলানা মঞ্জুরুর রহমান চৌধুরী, ছাত্র মজলিস ছাতক উত্তর শাখা সভাপতি মুহাম্মদ আবু সালেহ, সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ নাজমুল ইসলাম, আব্দুল হামিদ, নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, মাওলানা আইনুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, আবু বকর শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


























