১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়া থেকে নিখোঁজ তরুণী জগন্নাথপুরে উদ্ধার

  • Update Time : ১০:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো. শাহজাহান মিয়া :: মৌলভী বাজার জেলার কুলাউড়া থেকে নিখোঁজের ৭ দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এক উপজাতি তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার জুমগাঁও গ্রামের মলয় রেমা’র তরুণী কন্যা সমাপ্তি বাংক (১৭) দীর্ঘদিন ধরে মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার উত্তর বাজার এলাকায় তাঁর ভগ্নিপতি ইব্রাহিম খলিলের বাসায় বসবাস করে আসছিলেন।

হঠাৎ করে গত ১৩ জুলাই কুলাউড়ার ভগ্নিপতির বাসা থেকে উপজাতি তরুণী সমাপ্তি বাংক নিখোঁজ হন। এ ঘটনায় তার ভগ্নিপতি ইব্রাহিম খলিল বাদী হয়ে কুলাউড়া থানায় জিডি করেন।

এদিকে-গোপন সংবাদের ভিত্তিতে জিডির আলোকে নিখোঁজের ৭ দিন পর বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর সদর বাজারের রুপসী বিউটি পার্লার নামের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হওয়া এ তরুণীকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমান জানান, উদ্ধারকৃত তরুণীকে তাঁর পরিবারের কাছে জিম্মায় দেয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে রুপসী বিউটি পার্লারের মালিক রিকু চৌধুরী ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে এনে ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কুলাউড়া থেকে নিখোঁজ তরুণী জগন্নাথপুরে উদ্ধার

Update Time : ১০:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭