০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর আত্মহত্যা

  • Update Time : ০২:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ঐশী ব্যানার্জি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে সে কোর্টরোড এলাকার ভাড়াটে বাসায় আত্মহত্যা করে। ঐশী ব্যানার্জি ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে শহরের বিদ্যুৎ দাস ও শিক্ষিকা পুরবী ব্যানার্জির কন্যা। তার মৃত্যু নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। শিক্ষিকা মা দাবি করেছেন দিন-দুপুরে ঘরে কেউ না থাকায় বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। তিনি এসময় শহরের একটি ব্যাংক শাখায় কাজের জন্য গিয়েছিলেন। কোর্টরোড এলাকার একাধিক বাসিন্দা জানান, বিষপান করে সে আত্মহত্যা করেছে। স্বামী পরিত্যাক্তা পুরবী ব্যানার্জির স্বামী বিদ্যুৎ দাস ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে সিলেট শহরে বসবাস করছেন। পুরবী ব্যানার্জির বর্তমান স্বামী শহরের ব্যবসায়ী স্বপন পাল বলে জানা গেছে। দূর্ঘটনার পর মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ঐশী ব্যানার্জিকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, কোর্টরোড এলাকার বাসিন্দা ঐশী ব্যানার্জি নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তার মরদেহ পুলিশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। এদিকে বুধবার ছাতক কেন্দ্রীয় শ্মশান ঘাটে ঐশী ব্যানার্জির আন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর আত্মহত্যা

Update Time : ০২:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২