০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসার নাম ভাঙিয়ে গরুর হাট দখল

  • Update Time : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা সরকারি গরুর হাট মাদ্রাসার নাম ভাঙিয়ে একটি কু-চক্রি মহল গরুর হাট দখল নেওয়ায় বিপাকে ইজারাদার। এতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল বেলা ২ টায় বালিউরা গরু বাজারে সরেজমিনে উপস্থিত হন উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি। এসময় মাদ্রাসার পক্ষ নিয়ে কিছু স্থানীয় লোকজন গরুর হাটের দখল নিয়ে বাঁধার সৃষ্টি করে। এবং বাজারের প্রবেশ পথে গরু ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের গরুর হাটে প্রবেশে নিষেধাজ্ঞা করায় গরু বিক্রেতারা গরু নিয়ে বাজার থেকে চলে যায়। স্থানীয় সূত্র ও কতৃপক্ষ থেকে জানা যায় দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের মাধ্যমে বালিউরা গরুর হাট মাদ্রাসার নাম ভাঙিয়ে একটা কু-চক্রী মহল ১২-১৮ লাখ টাকা মূল্যে সরকার থেকে ইজারা নিয়ে থাকে। ইতিমধ্যে চলতি বছর দোহালিয়া ইউনিয়নের ফারুক মিয়া বালিউরা গরুর হাট সরকার থেকে ৩৮ লাখ টাকায় ইজারা নিলে তখন মাদ্রাসা কতৃপক্ষ গরুর হাটের জমি দখল নেওয়ার উদ্দেশ্যে মাটি খুড়ে হালচাষ ও বাঁশের বেড়া দিয়ে রাখে। ইজারাদার ফারুক মিয়া বলেন, আমি চড়ামূল্যে বাজার ইজারা নেওয়ায় মাদ্রাসা কতৃপক্ষ বাজার নিয়ে তালবাহানা করছে। এব্যাপারে সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ বলেন, যেহেতু গরুর হাটের জমি মাদ্রাসার কতৃপক্ষ মাদ্রাসার জমি দাবি করছে তাই আমরা আশপাশে জমি মাপজোপ করে অন্য কোথাও ইজারাদারকে বাজার দখল দেব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসার নাম ভাঙিয়ে গরুর হাট দখল

Update Time : ০৭:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২