সুনামগঞ্জে খেলাফত মজলিসের পৌর শাখার ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ১২:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর শাখার সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক, জামালগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আলী আকবর, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি শাহ কামাল সাজু। এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইমান, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, বায়তুল মাল সম্পাদক সালমান খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, শ্রমিক মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম, শ্রমিক মজলিস সুনামগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, বায়তুলমাল সম্পাদক বেলাল খান, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ চমক আলী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, জাপান মিয়া, সাদেক আহমদ, মহসিন আহমদ, তাহসিন আহমদ, আবু তাহের প্রমুখ।

























